
কাঁচরাপাড়া নেতাজি সুভাষ ওয়েলফেয়ার সোসাইটি
১৩ জুলাই ২০১২ তারিখে পশ্চিমবঙ্গ সোসাইটিজ রেজিস্ট্রেশন আইন ১৯৬১ অনুযায়ী সংস্থাটি নথিভুক্ত হয় (রেজিস্ট্রেশন নং S/1L/93794 of 2012–2013)। কাঁচরাপাড়ার কয়েকজন চিকিৎসক, আইনজীবী, শিক্ষক, রেলকর্মী ও গৃহবধূ মিলে এই সংস্থা গড়ে তোলেন — এই বিশ্বাস থেকে যে, একটি শহর নিজের মানুষের দায়িত্ব নিজেই নেয়।
বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও শববাহী যান পরিষেবা, রক্তদান শিবির, বয়স্ক শিক্ষা, দুঃস্থ ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ, বৃক্ষরোপণ থেকে শুরু করে দুর্যোগে ত্রাণ — সংস্থার প্রতিটি কাজ সম্পূর্ণ অলাভজনকভাবে পরিচালিত হয়। সংস্থার সমস্ত আয় ও সম্পত্তি কেবলমাত্র ঘোষিত উদ্দেশ্য পূরণেই ব্যয় হয়।
আমাদের লক্ষ্য
সকলের জন্য অন্ন — বস্ত্র — শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতায় এগিয়ে আসা, অসহায় প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় নিয়োজিত প্রাণ।
দুঃস্থ প্রান্তিক ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনার সাথে সাথে সাংস্কৃতিক ও শারীরিক শিক্ষা সহ খেলাধুলার প্রশিক্ষণ দেওয়া।
আমাদের স্বপ্ন
এমন এক কাঁচরাপাড়া, যেখানে টাকার অভাবে কোনো শিশুর পড়া বন্ধ হবে না, গাড়ির অভাবে কোনো রোগী অপেক্ষা করবে না, আর কোনো পরিবার একা শোক করবে না।
আমাদের প্রয়াস
সংসারময় জীবনে উদ্বৃত্ত সামগ্রী যা বেঁচে যাবে, সেইগুলো আমাদের প্রদান করুন। সেই সব সামগ্রী দিয়ে প্রান্তিক মানুষের পরিবারকে আমরা সেবা প্রদান করে থাকি।
দেশপ্রেম — সেবা — কর্ম, মানুষের ধর্ম। সেই ধর্মের ডাকে দেশ ও দশের সেবায় এগিয়ে আসুন। জয় হিন্দ · জয় ভারত · জয়তু নেতাজী ও স্বামীজী, লহ প্রণাম।
জয় হিন্দ · জয় ভারতনথিভুক্তির বিবরণ
রেজিস্ট্রেশন নং
S/1L/93794 of 2012–2013
নথিভুক্ত
West Bengal Societies Registration Act, 1961
নথিভুক্তির তারিখ
13 July 2012
সংস্থার উদ্দেশ্যাবলি
আমাদের নথিভুক্ত মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী।
০১জনসাধারণের কল্যাণে শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রন্থাগার প্রতিষ্ঠা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা।
০২জ্ঞান বিস্তারের উদ্দেশ্যে বক্তৃতা, বিতর্ক, আলোচনা সভা, সেমিনার ও ভ্রমণের আয়োজন করা।
০৩অলাভজনকভাবে প্রয়োজনীয় সাহিত্য ও পত্রপত্রিকা প্রকাশ করা।
০৪সঙ্গীত ও নৃত্যকলার চর্চা, শিক্ষা ও প্রদর্শনের ব্যবস্থা করা।
০৫সাহিত্য, সংস্কৃতি, ধর্মীয় ও বৈজ্ঞানিক শিক্ষার প্রসারে উৎসাহ দেওয়া।
০৬সকল সম্প্রদায়ের দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করা।
০৭বৃদ্ধ, অসুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।
০৮অবহেলিত মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা ও বাসস্থানের প্রাথমিক চাহিদা পূরণে কাজ করা।
পরিচালন সমিতি
যাঁদের কাঁধে এই সংস্থার দায়িত্ব।
শ্রী দীপঙ্কর চৌধুরী
সভাপতিশ্রী অলোক গার্গারি
সহ-সভাপতিশ্রী পীযূষ কান্তি তালুকদার
সম্পাদকশ্রী প্রবীর সান্যাল
কোষাধ্যক্ষআপনার ৫০০ টাকায় একটা গোটা দিন অ্যাম্বুলেন্স চলতে পারে।
প্রতিটি টাকা খরচ হয় এই শহরেই, এমন মানুষদের জন্য যাঁদের আপনি হয়তো চেনেন।
